বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তানজিদ হাসান তামিম -ছবি : সংগৃহীত
বাংলাদেশের ব্যাটিং শুরুতে কিছুটা ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসান ফিরলেও এরপর টেনে আনার দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তারা গড়ে তোলেন ৯৬ রানের জুটি। তামিম ৪৪ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। তবে ফিফটির আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি; নাথান এলিসের বলে ব্রাটলেটকে ক্যাচ দিয়ে আউট হন তামিম। এর ফলে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট, রান ১০৬।
তামিমের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে লিটন দাস যুক্ত হন। ১৭ ওভারে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৭। তামিম ও শান্ত দু’জনই অস্ট্রেলীয় বোলারদের ওপর আধিপত্য বজায় রাখেন। প্রতিটি ওভারে নিয়মিতভাবে বাউন্ডারি তুলে বাংলাদেশের রান রেট ৬-এর ওপরে থাকে।
ইনিংসের নবম ওভারে তামিম প্রথম ছক্কা হাঁকান। পরের ওভারে নতুন ব্যাটার লিয়াম স্কটকে প্রথম বলেই ছক্কা দেন শান্ত। প্রথম ১০ ওভারে বাংলাদেশ যোগ করে ৬২ রান।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নাথান এলিসের ফুল লেংথ ডেলিভারিতে সাইফ ড্রাইভ খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে স্লিপে উঠে যায়। সেখানে মার্নাস লাবুশেন দুই হাতে ছুটে গিয়ে অসাধারণ ক্যাচ ধরেন।