বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রিও ডি জেনেইরোর এক অ্যাকুয়ারিয়ামের হাঙরের অদ্ভুত ‘ভবিষ্যদ্বাণী’ ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনার ঝড়। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের প্রথম ম্যাচে জয় দেখেছে রিওর অ্যাকুয়ারিয়ামে থাকা স্ত্রী হাঙর রিতিনহা এমনটাই দাবি আয়োজকদের।
অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনহার সামনে রাখা হয় দুটি আলাদা ক্যান। একটিতে লেখা ছিল ‘ব্রাজিল’, অন্যটিতে ‘মরক্কো’। উপস্থিত দর্শকদের নজরকাড়া মুহূর্তে হাঙরটি বেছে নেয় ব্রাজিল লেখা ক্যানটি যা সঙ্গে সঙ্গেই গ্যালারিতে তৈরি করে উচ্ছ্বাস ও হাসির পরিবেশ।
যদিও এটি সম্পূর্ণ বিনোদনমূলক আয়োজন, তবুও বিশ্বকাপের আগে এমন ঘটনা ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। ফুটবল ইতিহাসে প্রাণীদের মাধ্যমে ফলাফল অনুমান করার ঘটনা নতুন নয়; বড় টুর্নামেন্টগুলোতে প্রায়ই এ ধরনের ‘ফান প্রেডিকশন’ দেখা যায়, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে। অন্যদিকে তাদের প্রথম প্রতিপক্ষ মরক্কো সাম্প্রতিক সময়ে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান পোক্ত করেছে। ফলে ম্যাচটি ঘিরে আগ্রহও স্বাভাবিকভাবেই বেশি।
রিতিনহার এই ‘ইশারা’ বাস্তবে কতটা ফলপ্রসূ হয় তা জানা যাবে মাঠের লড়াইয়ে। তবে বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল সমর্থকদের জন্য অন্তত এটি একটি মজার ও আলোচিত মুহূর্ত তৈরি করেছে।