বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেইমার -ফাইল ফটো
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে রওনা দিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে দলে বড় তারকা নেইমারকে ছাড়াই এই সফরে গেছে সেলেসাওরা যা দলটির প্রস্তুতিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্রাজিল শিবির সূত্রে জানা গেছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমারকে দলের সঙ্গে নেওয়া হয়নি। বর্তমানে তিনি নিউ জার্সিতে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
সান্তোসের হয়ে করিটিবার বিপক্ষে ম্যাচে কাফ মাসলে গ্রেড-টু ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই তারকা ফরোয়ার্ড। কয়েক সপ্তাহ পার হলেও এখনো তিনি বল নিয়ে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি বলে জানা গেছে।
এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণের চাপ এড়াতে এবং পুনর্বাসন কার্যক্রমে মনোযোগী রাখতেই নেইমারকে দলের সঙ্গে পাঠানো হয়নি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, নেইমার এখনো বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ এবং আশা করা হচ্ছে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন। না হলে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের আগে দলের প্রধান তারকার এই অনুপস্থিতি সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ালেও কোচিং স্টাফ মনে করছেন, নেইমার সময়মতো সুস্থ হয়ে ফিরবেন এবং পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপে নামবে ব্রাজিল।
সূত্র: দ্য স্টেটসম্যান