বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শন টেইট। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি প্রমাণিত হলো।
বৃহস্পতিবার ( ৪ জুন) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে টেইট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিনি এরই মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোচিংয়ের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন।
জানা গেছে, টেইটের স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ে সিরিজে তালহা দায়িত্ব পালন করবেন।
তালহা জুবায়ের বাংলাদেশের হয়ে ৬টি ওয়ানডে ও ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঘরোয়া ক্রিকেটের সঙ্গে জড়িত রয়েছেন। গত বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত আছেন।
৬ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। এরপর ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
শন টেইটের অধীনে বাংলাদেশের পেসাররা ভালো উন্নতি করেছিলেন, বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।