বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেশ ছেড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওদের বহনকারী বিমানটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে নিরাপদে অবতরণ করেছে।
বিমানটি রানওয়ে ত্যাগের আগে বিমানবন্দরে এক অনন্য আয়োজন করা হয়। দুইটি ফায়ার ইঞ্জিন দিয়ে বিমানটির ওপর পানি ছিটিয়ে প্রতীকীভাবে ‘জল-আশীর্বাদ’ দেওয়া হয়। আপাতদৃষ্টিতে এই আয়োজনকে বিমানকে গোসল করানোর মতো মনে হলেও এটি মূলত শুভযাত্রার প্রতীকী অনুষ্ঠান হিসেবে পরিচিত।
বিমান চালনা শিল্পে এ ধরনের আয়োজনকে শুভকামনা ও নিরাপদ যাত্রার প্রতীক হিসেবে দেখা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ অনুমতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করে।
এদিকে দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। তবে শুরুর দিকেই বড় ধাক্কা খেয়েছে দলটি। পায়ের পেশির ইনজুরির কারণে দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র শুরুর ম্যাচগুলোতে খেলতে পারছেন না।
নেইমারকে ছাড়াই আগামী ৬ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।