বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শনের মধ্য দিয়ে। আধুনিক এই ভেন্যুটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন–এর সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার এই কোর্ট পরিদর্শনে যান।
পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটি–এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে এই আধুনিক কোর্ট নিয়মিত প্র্যাকটিসের জন্য ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা ও কোচিং স্টাফ।
পরিদর্শনকালে অতিথিরা কোর্টের আন্তর্জাতিক মানসম্পন্ন উডেন ফ্লোর, আধুনিক অবকাঠামো এবং সামগ্রিক সুবিধা ঘুরে দেখেন। তারা এসব সুবিধার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের মানসম্মত ভেন্যু দেশের বাস্কেটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেডারেশনের কর্মকর্তারা ভবিষ্যতে এই ভেন্যুতে আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বসুন্ধরা স্পোর্টস সিটির এই আধুনিক সুযোগ-সুবিধা দেশের বাস্কেটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস জোগাবে।