বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক নিরাপত্তা পুনর্মূল্যায়নের পর তার সুরক্ষা স্তর ‘জেড’ ক্যাটাগরি থেকে কমিয়ে ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।
সূত্র জানায়, সাধারণত ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তায় প্রায় ৩০–৩৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকেন, যেখানে কমান্ডো ও পাইলট যানবাহনও অন্তর্ভুক্ত থাকে। তবে ‘ওয়াই’ ক্যাটাগরিতে নিরাপত্তা তুলনামূলকভাবে কম, যেখানে সাধারণত ৩–৪ জন নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকেন এবং তাদের মধ্যে ২ জন সশস্ত্র থাকেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ভিআইপি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা সময় সময় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা হয়।
সরকার আরও জানিয়েছে, শুধুমাত্র পদ বা পরিচয়ের ভিত্তিতে স্থায়ীভাবে উচ্চস্তরের নিরাপত্তা বহাল রাখা হয় না। বর্তমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এর আগেও একাধিক ব্যক্তির নিরাপত্তা স্তরে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।