বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ৪১ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে জশ ইংলিসের দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন অলিখিত ফাইনাল।
লাহোরে ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর শাদাব খানের ৭১ রানের লড়াকু ইনিংসেও দলকে জয়ের পথে নিতে পারেনি স্বাগতিকরা।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানোর পর একে একে আউট হন সাহিবজাদা ফারহান, বাবর আজম ও সালমান আগা। এরপর আরাফাত মিনহাস ও শাদাব খান ৫৯ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। পরে শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ছোট ছোট জুটি গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
শেষদিকে ইনিংসের ৪৪তম ওভারের শেষ বলে হারিস রউফ এবং পরের ওভারে শাদাব খান আউট হলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৯০ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৪টি উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অ্যালেক্স ক্যারিকে হারায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাথু শর্ট ও মারনাস লাবুশেন দ্রুত আউট হলেও জশ ইংলিসের ৫১ ও ক্যামেরন গ্রিনের ৩১ রানে দল বড় সংগ্রহ পায়।
মধ্য ও লোয়ার অর্ডারে ম্যাট রেনশর ৪৩ ও অলিভার পিকের ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং আরাফাত মিনহাস ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন।