বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ ।
কলম্বোতে অনুষ্ঠিত ড্রাফটে ক্লাসিক ক্যাটাগরি থেকে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে দলে নেয় গল গ্যালান্টস। একই দলে তার স্বদেশি লিটন কুমার দাস আগে থেকেই সরাসরি চুক্তিতে ছিলেন।
অন্যদিকে সরাসরি চুক্তিতে জাফনা কিংস দলে আছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ড্রাফটে ক্লাসিক ক্যাটাগরি থেকে পেসার হাসান মাহমুদকে দলে ভেড়ায় কলম্বো ক্যাপস।
এবারের ড্রাফটে বাংলাদেশের মোট ৩১ জন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত পাঁচজন ক্রিকেটার বিভিন্ন দলে জায়গা করে নেন। তবে দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়সহ বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।
আগামী ১৭ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নতুন নাম ও কাঠামো নিয়ে এই আসরে অংশ নিচ্ছে।