বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিওনেল মেসি -ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যুগ শেষ হওয়ার পর ব্যালন ডি’অর প্রতিযোগিতা অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে। নতুন প্রজন্মের একাধিক তারকা আলোচনায় থাকলেও গোল ডট কমের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে বলা হচ্ছে, লিওনেল মেসির আবারও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।
বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ৬৫টি গোল করেছেন এবং দলকে বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন পিএসজির ওসমান দেম্বেলে। চোটের কারণে মৌসুমের শুরুটা ধীর হলেও পরে দুর্দান্ত ফর্মে ফিরে তিনি চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং ফাইনালেও গোল করেছেন।
তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল, যিনি ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন। তবে চোটের কারণে তিনি মৌসুমের গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন বলে শঙ্কা রয়েছে।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে পিএসজির ভিতিনিয়া এবং বায়ার্নের মাইকেল ওলিসে। দুজনেই মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন।
ষষ্ঠ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ৪৮ গোল করেও দলীয় ট্রফি জিততে পারেননি।
এদিকে তালিকার নবম স্থানে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ৩৬ গোল ও ২৬ অ্যাসিস্ট করার পাশাপাশি এমএলএস কাপ জিতেছেন তিনি। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো পারফরম্যান্স হলে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরতে পারেন।
চলতি বছরের ব্যালন ডি’অর জয়ে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ ও অন্যান্য বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।