বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে ব্রাজিলের ফুটবল দল নামছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। রিও ডি জেনেইরোরঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে সোমবার ( ১ জুন) ভোর ৩টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু হবে ব্রাজিল বনাম পানামার ম্যাচটি।ব্রাজিলিয়ান সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৩১ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিলের জন্য এটি বিশ্বকাপের আগে একটি বড় প্রস্তুতি ম্যাচ। পানামার বিপক্ষে এই ম্যাচের পর ৬ জুনমিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের মূল অভিযান শুরু করবেপাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের দল ঘোষণা নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার। যদিও চোটের কারণে তাকে স্কোয়াডে রাখা হয়েছে, তবে পানামা ওমিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। ব্রাজিল শিবিরের লক্ষ্য বিশ্বকাপের মূল ম্যাচগুলোর আগে নেইমারকে পুরোপুরিফিট করে তোলা।
পানামার দলও এই ম্যাচকে বড় পরীক্ষা হিসেবে দেখছে। তারা বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এ রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা, ইংল্যান্ড ওক্রোয়েশিয়া। ১৭ জুন টরন্টোতে ঘানার বিপক্ষে তাদের বিশ্বকাপ শুরু। তাই ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি তাদেরজন্য প্রস্তুতির বড় মাইলফলক।
ব্রাজিলে এই ম্যাচটি টিভিতে সম্প্রচার করবে Globo ও SporTV। ইউটিউবের GE TV/GeTV চ্যানেল থেকেও লাইভ দেখা যাবে বলেজানা গেছে। তবে বাংলাদেশ থেকে ইউটিউব স্ট্রিম দেখা যাবে কি না, তা নিশ্চিত নয় কারণ আন্তর্জাতিক ম্যাচের স্ট্রিমিং অনেক সময়অঞ্চলভিত্তিক সীমাবদ্ধ থাকে। তাই বাংলাদেশি দর্শকদের জন্য কিক-অফের আগে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও স্থানীয় স্পোর্টসসম্প্রচার সূচি যাচাই করে নেওয়া উত্তম।
বাংলাদেশ থেকে কোনও টিভি চ্যানেলে না দেখালেও ব্রাজিল ভক্তরা মবাইলে দেখতে পাবেন। যারা খেলা মোবাইল বা অনলাইনে দেখতেচান, তারা সহজেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। টিওয়াইসি স্পোর্টস, ফুবো টিভি, ভিক্সে ও ফুটমবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি দেখা যাবে। এছাড়া ইন্টারনেটে এই ম্যাচ দেখার যাবে খুব সহজে। গুগল ক্রোম থেকেSportzfy অ্যাপ ডাউনলোড করে ঝামেলা ছাড়াই খেলা দেখা যাবে।