বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের ফুটবলের মান উন্নয়নে তৃণমূল পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো জরুরি। তিনি মনে করেন, ভবিষ্যতের জাতীয় দল গঠনের ভিত্তি তৈরি হয় গ্রাসরুট পর্যায় থেকেই।
শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দিনব্যাপী এই আয়োজনে অসংখ্য শিশু ও কিশোর ফুটবলার অংশ নেয়। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো একাডেমির মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, এমন আয়োজন ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পিকার বলেন, ক্রীড়াবান্ধব ব্যক্তিত্বদের উদ্যোগ থাকলে বাংলাদেশ অনেক আগেই বড় পর্যায়ে পৌঁছাতে পারত। তিনি তরুণদের জন্য সুযোগ ও সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।