বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কানাডার ক্রিকেট বোর্ডের সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
কানাডার ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আরভিন্দর খোসার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২০ মে) স্থানীয় সময় ভোরে সারের নিউটন এলাকায় অবস্থিত খোসার বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি।
খোসা জানিয়েছেন, নিউটন এলাকার তার বাসভবন লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এছাড়া আর কোনো তথ্য দেননি কানাডা ক্রিকেট বোর্ডের নতুন এই সভাপতি। আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সম্প্রতি খোসা আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব নেন।
পুলিশ জানিয়েছে, যখন গুলি চালানো হয় সে সময় বাড়ির ভেতরে লোকজন থাকলেও কেউ আহত হননি। স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।
সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খোসার বাড়ির দরজা, জানালা ও বাইরের দেওয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে। সারে পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে গুলিবর্ষণের ঘটনাটি চাঁদাবাজি-সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
পুলিশের এক মুখপাত্র সিবিসির ‘ফিফথ এস্টেট’কে দেওয়া এক ই-মেইলে বলেন, যে বাসভবনে গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজি-সংক্রান্ত হুমকি পাচ্ছিলেন।
এদিকে, কানাডা বোর্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। এর আগে সিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল।