বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পঞ্চম দিনে গড়ালো সিলেট টেস্ট। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। জয়ের জন্য স্বাগতিকদের দরকার মাত্র তিনটি উইকেট। অন্যদিকে বিশাল লক্ষ্য তাড়া করে ইতিহাস গড়তে হলে পাকিস্তানের প্রয়োজন আরও ১২১ রান।
চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ২৭ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। সেট হওয়া ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তিনি করেন ২১ রান।
এরপর ক্রিজে আসেন বাবর আজম। অধিনায়ক শান মাসুদের সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা চালান তিনি। শান মাসুদ তুলে নেন অর্ধশত রান। তবে তাইজুল ইসলামের শিকার হয়ে ৪৭ রানে আউট হন বাবর আজম।
মাঝের সময়ে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। সৌদ শাকিল ও পরে শান মাসুদকে ফেরান বাংলাদেশি বোলাররা। তবে ম্যাচে প্রতিরোধ গড়ে তোলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি এবং বাংলাদেশকে চাপে ফেলেন।
কিন্তু সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭১ রানে ফেরান সালমান আগাকে। এরপর হাসান আলীকেও বিদায় করেন তিনি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। এখন ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে, আর ইতিহাস গড়ার অপেক্ষায় টাইগাররা।