বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশের ফুটবলে হ্যাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হওয়ার পর জাতীয় দলের নতুন প্রধান কোচ কে হচ্ছেন এ নিয়ে ক্রীড়াঙ্গনে উত্তেজনা ও কৌতূহল বাড়ছে। তবে শুক্রবার (১৫ মে) বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা আসার কথা থাকলেও তা আর হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন কোচের নাম জানতে আরও দুই–তিন দিন সময় লাগবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, জাতীয় দলের কোচ হওয়ার জন্য মোট ২৩০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী অভিজ্ঞ কোচ। দীর্ঘ যাচাই–বাছাই শেষে বাফুফে তিনজনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে।
এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ওয়েলসের সাবেক জাতীয় দলের কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকা ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার সিটি, ফুলহাম, সান্ডারল্যান্ড ও রিয়াল সোসিয়েদাদের মতো দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।
অন্যদিকে আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। বরুশিয়া ডর্টমুন্ডে খেলোয়াড় ও কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
বাফুফের একাধিক সূত্র বলছে, এই দুই কোচের মধ্য থেকেই একজনকে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি।
এদিকে কোচ নিয়োগ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমরা বাফুফে প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট টিমের সঙ্গে কথা বলেছি। শর্ট লিস্ট হয়েছে। আশা করছি দুই–তিন দিনের মধ্যেই নতুন কোচের নাম জানা যাবে।
নতুন কোচের জন্য মাসিক বেতন ও ব্যয়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। ক্রিস কোলম্যান তার সহকারীসহ দায়িত্ব নিতে চাইলে মাসিক ব্যয় প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
সব মিলিয়ে কাবরেরা যুগের পর বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের অপেক্ষা এখন সময়েরই বিষয়। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে পুরো ক্রীড়াঙ্গনকে।