বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনুরোধে তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারেন।
তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ওয়ানডেতে ফেরার সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সিলেটে দলের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে ওয়ানডে দলে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।
তিনি আরও বলেন, দলে যারা খেলছেন তাদের প্রতি সম্মান জানিয়ে মুশফিক বলেন, তিনি দীর্ঘদিন টেস্ট ফরম্যাটে খেলে আসছেন এবং সতীর্থদের পারফরম্যান্সকে ইতিবাচকভাবে দেখেন।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ভালো অবস্থানে শেষ করার প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। একইসঙ্গে ঘরের মাঠে জয় নিয়ে আশাবাদী তিনি।