বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর মাঠে গড়াতে বাকী আর মাত্র ৪ সপ্তাহ। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। তবে এখনও ইরান ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এমনটা জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মেহেদি তাজ বলেছেন, ‘আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি চূড়ান্ত বৈঠক হবে। তাদের অবশ্যই আমাদের নিশ্চয়তা দিতে হবে। কারণ, ভিসা ইস্যুটির এখনও সমাধান হয়নি।
ইরানের ফুটবলপ্রধান আরও বলেন, ‘কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে তাদের থেকে আমরা এখনও কোনো বিবরণ পাইনি। এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি।
ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা বলে জানিয়েছেন মেহেদি তাজ। তিনি বলেন, ‘ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের আঙ্কারায় যেতে হবে। তবে আমরা এটি আন্তালিয়াতে আয়োজন করার চেষ্টা করছি, যাতে আঙ্কারায় যাওয়ার প্রয়োজন না হয়।
২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাতীয় ফুটবল দলের জন্য বুধবার (১৩ মে) তেহরানে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে তুরস্কে ক্যাম্প করবে তারা।
সূত্র: আল জাজিরা