বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার (১৩ মে) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, এই নির্বাচন কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের পুরো প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো তদারকি করবে।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠিত হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে। বর্তমান বোর্ড প্রধান তামিম ইকবাল জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে।