বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল ক্রীড়াঙ্গনে বেটিং ও দুর্নীতি রোধে কঠোর আইন প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, ক্রীড়ায় দুর্নীতির সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান থাকা উচিত।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। তামিম জানান, এর আগেও তিনি ক্রীড়া বেটিংয়ের সঙ্গে জড়িতদের জন্য কঠোর শাস্তির দাবি করেছিলেন এবং বিষয়টি এখনো তিনি সমর্থন করেন।
তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার, ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তার মতে, বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত হচ্ছে তারা জানে ধরা পড়লে সর্বোচ্চ নিষেধাজ্ঞা পেতে পারে, কিন্তু জেলের ভয় না থাকায় অনেকে ঝুঁকি নিচ্ছে।
তামিম আরও বলেন, শুধু বেটিং নয়, পুরো ক্রীড়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন দরকার। চুরি করলে যেমন জেল হয়, তেমনি ক্রীড়া দুর্নীতিতেও একই শাস্তি থাকা উচিত। এতে অপরাধ কমবে।
খেলাধুলার পরিবর্তিত বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আগে খেলোয়াড়রা শুধু খেলা নিয়েই ভাবতো, কিন্তু এখন তরুণরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা বিশ্বজুড়েই উদ্বেগের বিষয়।
বিসিবির আর্থিক সক্ষমতা নিয়েও কথা বলেন তামিম। তিনি বলেন, বোর্ডের বিপুল অর্থ ব্যাংকে পড়ে থাকলেও খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না, যা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার একটি কারণ।
ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের মধ্যে কোনো বড় সমস্যা নেই এবং নিয়মিত সিরিজ আয়োজন হলে সম্পর্ক আরও উন্নত হবে।