বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন মাত্রা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ‘ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী। সোমবার (১১ মে) রাজধানীর র্যাডিশন ব্লু হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী, এই পার্টনারশিপের আওতায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া দলের অফিশিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং কিটসহ বাফুফে নিয়ন্ত্রিত নির্দিষ্ট কমিউনিকেশন প্ল্যাটফর্মে গ্লো অ্যান্ড লাভলীর লোগো প্রদর্শিত হবে। নারীর অগ্রযাত্রায় দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতায় এবার ফুটবলারদের আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে পাশে দাঁড়াল ব্র্যান্ডটি।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, গ্লো অ্যান্ড লাভলী অনেক বছর ধরেই নারীর মেধা বিকাশ নিয়ে কাজ করছে। আমরা আশা করি, এই ফুটবলাররাই আগামীর নারীদের অনুপ্রাণিত করবে এবং তাদের সাফল্য নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই পার্টনারশিপকে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে উল্লেখ করে বলেন, নারী ফুটবলের ব্র্যান্ডিং ও খেলোয়াড়দের মেধার স্বীকৃতি হিসেবে এই চুক্তি খুবই তাৎপর্যপূর্ণ।
বর্তমানে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে নারী ফুটবলাররা বড় অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমও এই উদ্যোগকে নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ের জন্য ইতিবাচক হিসেবে আখ্যা দেন।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, দলের জন্য এত বড় পার্টনারশিপ এই প্রথম। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আমরা এই সমর্থনকে কাজে লাগাতে চাই। সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমাও এই অংশীদারত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।