বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। ডানহাতি এই ব্যাটারকে নেয়ার কারণ হলো লোয়ার অর্ডার শক্তিশালী করা।
তাজ নাহার ১৫ মাস আগে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৮টি-টোয়েন্টিতে কেবল ৪৪ রান করলেও ব্যাট হাতে সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তাজ আসায় সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানার হাতেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।
নতুন মুখ হিসেবে বিশ্বকাপে এসেছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছেন এই ওপেনার।
রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন।
বাংলাদেশ স্কোয়াড:- নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তাত, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।