বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ চলাকালেই দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
শুক্রবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ সময় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পিসিবি চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
জানা গেছে, দুই দিনের এই সফরে মহসিন নাকভি বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার করা, নিয়মিত সিরিজ আয়োজন এবং বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
এছাড়া বিসিবির পক্ষ থেকে প্রথম টেস্ট ম্যাচের মধ্যাহ্নভোজ ও বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে তার জন্য।
বাংলাদেশ ও পাকিস্তানের চলমান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্ট চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে।