বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চলতি বছরে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়েই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যাত্রা শুরু করবে টাইগাররা। এবারের লক্ষ্য আরও বড় সেরা পাঁচে জায়গা করে নেওয়া।
বৃহস্পতিবার (৭ মে) প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ লক্ষ্য জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, গত দুই বছরে দল ধীরে ধীরে উন্নতি করেছে এবং গত চক্রে বাংলাদেশ ৭ নম্বরে শেষ করেছে। এবার আরও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে দল।
শান্ত বলেন, আমাদের লক্ষ্য থাকবে আরও ভালো করা। চার বা পাঁচে থাকতে পারলে খুব ভালো লাগবে। গত দুই বছর আমরা ভালো খেলেছি, এটা ইতিবাচক দিক।
চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে আসন্ন অ্যাওয়ে সিরিজগুলো বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মনে করেন অধিনায়ক। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরের কথাও উল্লেখ করেন তিনি, যা দলের জন্য নতুন অভিজ্ঞতা হবে।
হোম কন্ডিশনকে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান শান্ত। তার মতে, প্রতিপক্ষের শক্তি বিবেচনায় উইকেট ও কন্ডিশন ভালোভাবে ব্যবহার করতে পারলে ফল পাওয়া সম্ভব।
পেস বোলিং ইউনিট নিয়েও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, পেসাররা এখন অনেক উন্নতি করেছে এবং যেকোনো কন্ডিশনে ভালো বল করছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তাদের পারফরম্যান্স সন্তোষজনক।
ব্যাটিংয়ে নিজের দায়িত্বের কথাও জানান শান্ত। তিনি বলেন, প্রথম ইনিংসে বড় রান করা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।
এদিকে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। দুই ম্যাচের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করছে দুই দল।