বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন বিতর্কে জড়ালেন তারকা ফুটবলার নেইমার। ক্লাব সতীর্থকে শারীরিকভাবে আঘাতের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস।
ঘটনাটি ঘটে গত রোববার সান্তোসের অনুশীলন সেশনে। ইউরোপীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের সময় তরুণ সতীর্থ রবিনহো জুনিয়র দুর্দান্ত এক ড্রিবলিংয়ে নেইমারকে কাটিয়ে এগিয়ে যান। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি অভিজ্ঞ এই ফরোয়ার্ড। এরপর তিনি পা দিয়ে বাধা দিলে রবিনহো জুনিয়র পড়ে যান।
পড়ে যাওয়ার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ালে অন্যান্য খেলোয়াড়রা দ্রুত এগিয়ে এসে তাদের আলাদা করেন। ঘটনায় রবিনহো জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
সান্তোস ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে। ক্লাবটি আরও জানিয়েছে, খেলোয়াড়দের শৃঙ্খলা ও আচরণবিধি রক্ষায় তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগকারী রবিনহো জুনিয়র ক্লাব কর্তৃপক্ষের কাছে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছেন। পাশাপাশি তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে চুক্তি পুনর্বিবেচনার কথাও বলেছেন।
নেইমারের জনসংযোগ দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও জানা গেছে, ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়রকে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছেন বলে সূত্র জানিয়েছে।