বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে নারী ওয়ানডে ক্রিকেটে বড় অগ্রগতি করেছে বাংলাদেশ। পাকিস্তানকে পেছনে ফেলে টাইগ্রেসরা উঠে এসেছে সপ্তম স্থানে।
নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ইংল্যান্ড (১২৮) দ্বিতীয় এবং ভারত (১২৪) তৃতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম এবং শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে রয়েছে। শীর্ষ ছয় দলে কোনো পরিবর্তন না এলেও বাংলাদেশের এক ধাপ উন্নতি উল্লেখযোগ্য হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১৩১। দক্ষিণ আফ্রিকা (১১৯) দ্বিতীয় স্থানে থাকলেও ভারত ১০৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। ইংল্যান্ড ১০২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে, আর নিউজিল্যান্ড ১০১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
পাকিস্তান ৮৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, শ্রীলঙ্কাকে (৮৬) পেছনে ফেলে। ইংল্যান্ডের র্যাঙ্কিং পতনের পেছনে ২০২৩ সালের কিছু সিরিজ ফলাফল বাদ পড়া বড় ভূমিকা রেখেছে বলে জানায় আইসিসি।
আয়ারল্যান্ড পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলায় র্যাঙ্কিং তালিকা থেকে আপাতত বাদ পড়েছে।
আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করা হবে।