বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। ঘরের মাঠের বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার নেট স্কিভার-ব্রান্ট। এটি তার ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা দলকে অভিজ্ঞতার দিক থেকে বাড়তি শক্তি দেবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঘোষিত এ স্কোয়াডকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। আগামী ১২ জুন এজবাস্টনে পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের।
অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলে রয়েছে কয়েকটি চমক। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী স্পিনার টিলি কর্টিন-কোলম্যান। পাশাপাশি পেসার ইসি ওয়ং ও লরেন ফিলারও এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলবেন।
কর্টিন-কোলম্যান ২০২৪ সালে শার্লট এডওয়ার্ডস কাপে টানা চার বলে চার উইকেট নিয়ে আলোচনায় আসেন এবং পরে দ্য হান্ড্রেডেও দারুণ পারফরম্যান্স করেন। দক্ষিণ আফ্রিকায় একটি ট্রেনিং ক্যাম্পে তার পারফরম্যান্স কোচ শার্লট এডওয়ার্ডসের নজর কাড়ে।
নতুন মুখ থাকলেও ইংল্যান্ড তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের বড় অংশই ধরে রেখেছে। ২০১৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম কোনো আইসিসির টুর্নামেন্টে আয়োজক হয়েছে ইংল্যান্ড। দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটার ড্যানি ওয়ায়াট-হজ, এটি তার অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে হতে যাচ্ছে।
তবে ১৯ বছর বয়সী ব্যাটার ডাভিনা পেরিন ভালো পারফরম্যান্স সত্ত্বেও স্কোয়াডে জায়গা পাননি।
স্কোয়াড ঘোষণার সময় কোচ এডওয়ার্ডস বলেন, ১৫ সদস্যের দল চূড়ান্ত করা ছিল খুবই কঠিন, কারণ অনেক প্রতিভাবান খেলোয়াড় ছিলেন। তিনি ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরে দলের ওপর আস্থা প্রকাশ করেন।
অন্যদিকে অধিনায়ক স্কিভার-ব্রান্ট বলেন, ঘরের মাঠে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য 'বড় সম্মানের' বিষয়। তিনি জানান, দল শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
ইংল্যান্ড নারী দলের স্কোয়াড
নেট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক), লরেন বেল, অ্যালিস ক্যাপসি, টিলি কর্টিন-কোলম্যান, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলস্টোন, লরেন ফিলার, ড্যানি গিবসন, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, হিদার নাইট, লিনসি স্মিথ, ইসি ওয়ং এবং ড্যানি ওয়ায়াট-হজ।