বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ফটো
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে ফিফা। নতুন প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টে খেলোয়াড়দের শাস্তির চাপ কমাতে অ্যামনেস্টি ব্যবস্থা চালুর কথা বিবেচনা করা হচ্ছে।
প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, টুর্নামেন্টের নির্দিষ্ট দুটি ধাপে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড বাতিল করা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সব খেলোয়াড়ের কার্ড শূন্য করা হবে। কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর আবারও কার্ড রিসেট করা হবে।
এর ফলে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকি কমবে।
বর্তমানে নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রথম পাঁচ ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। তবে বিশ্বকাপের নতুন ফরম্যাটে ম্যাচ সংখ্যা বাড়ায় এই নিয়মে খেলোয়াড়দের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ফলে টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। নকআউট পর্বেও নতুন রাউন্ড যুক্ত হওয়ায় একটি দলকে সেমিফাইনালে পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হতে পারে।
ফিফার মতে, বড় টুর্নামেন্টে তারকা খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি কমানো জরুরি। তাই কার্ড রিসেট করার এই ব্যবস্থা আনার চিন্তা করা হচ্ছে।
শুরুর দিকে হলুদ কার্ডের সীমা দুই থেকে বাড়িয়ে তিন করার প্রস্তাবও উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করার পরিকল্পনাকেই বেশি কার্যকর মনে করা হচ্ছে।
এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল বৈঠক-এ। অনুমোদন পেলে নতুন নিয়ম কার্যকর হবে ২০২৬ বিশ্বকাপ থেকে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।