বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮২ রানে ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৩ রান।
সোমবার (২৭ এপ্রিল) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।
নিউজিল্যান্ডের হয়ে ক্লার্ক ও ক্লেভার উভয়েই সমান ৫১ রানের ইনিংস খেলেন, যা বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল, তিনি ২টি উইকেট শিকার করেন।
এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। গোল্ডেন ডাক মারেন টিম রবিনসন। তাকে রান আউট করেন তাওহিদ হৃদয়। তবে দ্রুতই এই ধাক্কা সামলে নেন ক্লাক এবং ক্লেভার। মাত্র ৫০ বলে তাদের ৮৮ রানের জুটিতে কিউইরা মাথা উঁচু করে দাড়ায়।
দল যখন ৯৯-এ, তখন পথ হারান ক্লেভার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রিশাদের ঘূর্ণিতে থামেন তিনি। ক্লার্কও তার সমান ৫১ রান করে এবং তাকেও শিকার করেন রিশাদ। এটি ছিল ক্লার্কের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি।
পর পর দুই ওভারে রিশাদের দুই আঘাতে কিছুটা মন্থর হয় নিউজিল্যান্ডের রান তোলার গতি। বেভন জ্যাকবসকে (১) শিকার বানিয়ে সেই চাপ আরেকটু বাড়ান তানজিম হাসান সাকিব। ডিন ফক্সক্রফ্টকে (৩) ৭ বলের বেশি খেলতে দেননি মাহেদী হাসান। সবমিলিয়ে দ্রুত সময়ে ৪ উইকেট খুইয়ে ছন্দটা হারিয়ে ফেলে কিউইরা।
তবে কিছু বল শান্ত মেজাজে মোকাবিলা করে অশান্ত হয়ে উঠেন কেলি। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৯ রানের ইনিংসে কিছুটা গতি ফিরে পায় নিউজিল্যান্ড। ১৮তম ওভারের পঞ্চম বলে কেলিকে থামান শরিফুল ইসলাম।
শেষ ১৩ বল খেলে ২০ রান যোগ করেন জশ ক্লার্কসন এবং নাথান স্মিথ। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ২৭ ও ২ রানে।