বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। যদিও সেই বিশ্বকাপ শেষ হয়েছে আরও দুই মাস আগে, তবে বিষয়টির রেশ এখনো পুরোপুরি কাটেনি। সাবেক ও বর্তমান একাধিক ক্রিকেটার এখনো তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ও পরিস্থিতি নিয়ে সমালোচনা করে যাচ্ছেন।
এই প্রেক্ষাপটে বিশ্বকাপ-পরবর্তী প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন এই সিরিজকে ঘিরে ক্রিকেট অঙ্গনে প্রত্যাশা থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে বিশ্বকাপ বঞ্চনার ইস্যু। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন উঠলে স্বাভাবিকভাবেই মুখোমুখি হতে হয় অধিনায়ক লিটন দাসকে। প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে না গিয়ে সরাসরি এবং আত্মবিশ্বাসের সঙ্গেই নিজের অবস্থান তুলে ধরেন।
লিটন দাস বলেন, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।
দারুণভাবে দল গুছিয়েও শেষমেশ বিশ্বকাপে খেলা হয়নি, লিটনের কাঁধেই আরও দুই বছর অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে। লিটনও তাই এখন থেকেই ভাবতে শুরু করেছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ বিশ্বকাপের কথা। জানালেন, শেষ বিশ্বকাপের প্রস্তুতিটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করবেন পরের বিশ্বকাপের প্রস্তুতি।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতিটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।
তিনি আরও যোগ করেন, এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।
নতুন বিশ্বকাপ চক্রের প্রথম সিরিজটায় বড় চ্যালেঞ্জ আছে লিটনের সামনে। অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই এই দলে। সুযোগ পেয়েছেন নতুন দুই পেসার আব্দুল গাফফার সাকলায়েন ও রিপন মণ্ডল।
লিটন জানালেন তাদেরকে দলে নেওয়ার কারণ। বলেন, আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।