বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মাত্র এক বছর আগেও পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। ২০১৭ সালের পর প্রথমবার কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করার আশঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দলটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন পেপ গার্দিওলা। তার কৌশলী নেতৃত্বে সিটি এখন আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে একই মৌসুমে তিনটি ঘরোয়া ট্রফি জয়ের লক্ষ্যে এগোচ্ছে।
২০১৯ সালেও গার্দিওলার অধীনেই এই অসাধারণ সাফল্য অর্জন করেছিল ক্লাবটি। চলতি মৌসুমে ইতিমিধ্যেই কারাবো কাপ ঘরে তুলেছে গার্দিওলার দল।
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়েও তারা টিকে আছে শক্তভাবে। আর গতকাল রাতে সাউদাম্পটনকে হারিয়ে রেকর্ড টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার সিটি।
সাউদাম্পটনের বিপক্ষে জয়টা অবশ্য সহজ ছিল না। পিছিয়ে পড়ার পরও জেরেমি ডোকু এবং নিকো গঞ্জালেসের শেষ মুহূর্তের দুই গোলে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে সিটি। আগামী ১৬ মে ওয়েম্বলিতে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা মাঠে নামবে।
গত এক বছরে দলের আমূল পরিবর্তন এনেছেন গার্দিওলা। কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, জ্যাক গ্রিলিশ এবং এদেরসনের মতো তারকাদের চলে যাওয়ার পর নতুন দল গঠন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ২০২৬ সালের শুরুটাও হয়েছিল টানা তিন ড্র দিয়ে। কিন্তু তরুণ তুর্কিদের ওপর ভর করে ঠিক সময়েই ছন্দে ফিরেছে দলটি।
ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে গার্দিওলা বলেন, এখনো অনেক পথ বাকি। প্রিমিয়ার লিগে আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচের আগে কিছু বলা যাচ্ছে না। আপাতত খেলোয়াড়দের বিশ্রাম প্রয়োজন। সামনের ছয়টি ম্যাচ আমাদের ভাগ্য নির্ধারণ করবে।
ম্যানচেস্টার সিটির প্রাক্তন ডিফেন্ডার মিকাহ রিচার্ডস মনে করেন, যখন মনে হয়েছিল সিটি এবার খেই হারিয়ে ফেলবে, তখনই চ্যাম্পিয়নদের মতো ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও ট্রানজিশনের সময় কিছু দুর্বলতা এখনো চোখে পড়ছে, তবে বড় মুহূর্তগুলোতে জয় ছিনিয়ে নিতে ভুল করছে না সিটি।
এফএ কাপে গার্দিওলার রেকর্ড এখন ঈর্ষণীয়। এই প্রতিযোগিতায় ৫৩ ম্যাচের মধ্যে ৪৫টিতেই জয় পেয়েছেন তিনি, যা শতাংশের হিসেবে (৮৫%) যেকোনো ম্যানেজারের চেয়ে বেশি।
আগামী ৪ মে এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে সিটির সামনে ২১ দিনে ৬টি ম্যাচের এক কঠিন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। এই তিন সপ্তাহেই নির্ধারিত হবে গার্দিওলার শিষ্যরা গতবারের ট্রফিহীন আক্ষেপ মুছে আবারও ইতিহাসের পাতায় নাম লেখাবে কি না।