বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
কীর্তিপুরে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে আইসিসি জানায়, আচরণবিধি ভঙ্গের দায়ে ওয়াসিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনা বা ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়দের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করা নিষিদ্ধ।
গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে প্রথম বলেই লেগ বিফোর আউট হয়ে যান ওয়াসিম। আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং ইশারায় নিজের আপত্তির কথা জানান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াসিম আম্পায়ারিং পক্ষপাতদুষ্ট ছিল বলে মন্তব্য করেন, যা আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য হয়।
আইসিসি জানিয়েছে, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।
আইসিসি আরও জানায়, গত ২৪ মাসে এটি ছিল ওয়াসিমের প্রথম অপরাধ। তিনি নিজের ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন।