বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও শেষ দুই ম্যাচে হেরে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। তবে এই পরাজয়কে শিক্ষা হিসেবে দেখছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, বাংলাদেশের পারফরম্যান্সের পূর্ণ কৃতিত্ব দিতে হবে। তার মতে, স্বাগতিকরা পুরো সিরিজজুড়েই কিউই ব্যাটিং ও বোলিংয়ের ওপর চাপ সৃষ্টি করেছে।
তিনি বলেন, এই ধরনের কন্ডিশনে খেলা আমাদের জন্য শেখার সুযোগ। অনেক খেলোয়াড় প্রথমবার বাংলাদেশ সফর করেছে। চাপের মধ্যে খেলে সবাই অনেক কিছু শিখেছে, যা ভবিষ্যতে কাজে দেবে।
নিজেদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ল্যাথাম আরও বলেন, দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড় যেমন তিনি নিজে ও নিকোলস আরও ভালো অবদান রাখতে পারতেন, কিন্তু তা সম্ভব হয়নি। তবে তরুণ খেলোয়াড়রা এই সিরিজে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে বলে জানান তিনি।
ল্যাথাম জানান, বাংলাদেশ সফর থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতে দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। তার আশা, পরবর্তী সিরিজগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো পারফরম্যান্স দেখাবে দল।
বাংলাদেশের ব্যাটিং নিয়েও প্রশংসা করেন কিউই অধিনায়ক। তিনি বলেন, এখানে খুব গরম ছিল, কঠিন কন্ডিশন ছিল। তারপরও বাংলাদেশ যেভাবে খেলেছে, তার পুরো কৃতিত্ব তাদের প্রাপ্য।
সব মিলিয়ে সিরিজ হারের পরও এটিকে ইতিবাচকভাবে দেখছে নিউজিল্যান্ড শিবির, বলছেন অধিনায়ক টম ল্যাথাম।