বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পুরোপুরি সমঝোতায় পৌঁছানো যায়নি। এ পরিস্থিতির মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে তাদের কোনো আপত্তি নেই, যদিও কিছু শর্ত মানতে হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের ফুটবলাররা বিশ্বকাপে খেলতে পারবেন, তবে তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তির ওপর সীমাবদ্ধতা থাকবে।
তিনি বলেন, খেলোয়াড়দের অংশগ্রহণে আমাদের কোনো বাধা নেই। তবে তাদের সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন না আসে, সেটি নিশ্চিত করতে হবে।
রুবিও আরও জানান, খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে আসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নিরাপত্তার কারণে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া নাও হতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, উদ্বেগ মূলত খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা ব্যক্তিদের নিয়ে, যাদের কেউ কেউ আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই না আইআরজিসির কোনো সদস্য সাংবাদিক বা প্রশিক্ষকের ছদ্মবেশে আমাদের দেশে প্রবেশ করুক।
ইরানের এই সামরিক বাহিনী আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে বিশ্বকাপকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্রের শর্ত এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে।