বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আক্রমণ আর পাল্টা আক্রমণে ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছে বাংলাদেশের নারী দলের। গোলের পাল্টাপাল্টিতে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচে দুইবার এগিয়েও জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। এক পর্যায়ে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করে ৫-৫ সমতায় ফিরতে সক্ষম হয় দলটি, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তা-তে এশিয়ান গেমস নারী হকির বাছাইপর্বে এটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। জয় দিয়ে শুরু করতে না পারলেও লড়াকু পারফরম্যান্সে অর্পিতা-আইরিনদের দল দেখিয়েছে, ভবিষ্যতে আরও ভালো করার সামর্থ্য তাদের রয়েছে।
শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণে জমেছিল ম্যাচ। তবে দর্শক গোল দেখেছে অষ্টম মিনিটে। বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলে সেটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। পরের মিনিটেই ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। আবার পরের মিনেটে বাংলাদেশের গোল। এবার বাংলাদেশ অধিনায়ক অর্পিতা পাল। পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টার শুরুর ২ মিনিটের মধ্যে ব্যবধান ৩-১ করেন অর্পিতা। পেনাল্টি স্ট্রোক পেলে তা কাজে লাগান অধিনায়ক। এর পর স্টিক-বলে ঝড় তোলেন চাইনিজ তাইপের মেয়েরা। ২৩, ২৯, ৩৪ ও ৩৬ মিনিটে গোল করে চাইনিজ তাইপে বাংলাদেশকে পেছনে ফেলে ৫-৩ ব্যবধানে। সেখান থেকে বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ৫-৫ গোলে। অধিনায়ক অর্পিতা পাল ৪৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাচে বাংলাদেশকে সমতায় ফেরান। তার আগে ৪০ মিনিটে ব্যবধান ৫-৪ করেছিলেন কনা আক্তার।
ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক গোল করেছেন আইরিন রিয়া। ম্যাচের প্রথম ও বাংলাদেশের প্রথম গোলতাদা তিনি। দেশের নারী হকির ইতিহাসে প্রথম গোলদাতা হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে রিয়ার নাম।
বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচ ড্র করে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলেন লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ৮ দলের এই বাছাই পর্ব থেকে শীর্ষ ৪ দল পাবে আগামী এশিয়ান গেমসে খেলার টিকিট।