বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে ইনিংসের শুরুতেই ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৫ রান। ফলে সিরিজ জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।
বাংলাদেশের এই লড়াকু সংগ্রহের পেছনে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলে। শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন, আর লিটন দাস খেলেন ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস। তাদের এই পারফরম্যান্সেই মূলত বড় পুঁজি গড়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হন তামিম (০)।
সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
সেই চাপ থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রানের জুটি গড়েন তারা।
লিটন দাস ভালো খেলছিলেন। কিন্তু জেডন লেনেক্সের ঘূর্ণি বুঝতে পারেননি। স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। ৯১ বলে ৭৬ রানের ইনিংসে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান লিটন।
এরপর শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলে ৯ চার আর ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত।