বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টস যেন একেবারেই সঙ্গ দিচ্ছে না বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজের প্রতিটি খেলাতেই টসে হেরেছে টাইগাররা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও একই চিত্র দেখা গেছে- চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, ফলে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
সিরিজের প্রথম দুই ম্যাচে উভয় দলই একটি করে জয় পেয়েছে। তাই শেষ ম্যাচটি এখন কার্যত অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আজকের লড়াইয়ে যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের করে নেবে।
সিরিজের শেষ ওয়ানডেতে দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এদিকে, নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের বদলে দলে এসেছেন বেন লিস্টার।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে ও জেডন লেনক্স।