বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ওয়েস্ট ইন্ডিজে ‘বিপজ্জনক’ পিচের কারণে ঘরোয়া একটি ক্রিকেট ম্যাচ মাঝপথে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ড ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পেসার জেডন সিলস দারুণ বোলিং করে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৭টি উইকেট শিকার করেন।
তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন জেরেমিয়াহ লুইসকে করা তার একটি ডেলিভারি পিচে অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠে সরাসরি ব্যাটারের হেলমেটে আঘাত করে। এতে লুইস সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এবং তার হেলমেট খুলে যায়। ঘটনার পর হতাশায় তিনি নিজের হেলমেটে লাথি মেরে মাঠ ছাড়েন।
ঘটনার সময় লিওয়ার্ড আইল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ১৪০ রান। পরে আহত লুইসকে কনকাশন পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই শেষ পর্যন্ত ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানায়, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের বিপজ্জনক পিচ পরিস্থিতির কারণে ম্যাচটি ড্র ঘোষণা করে পরিত্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে পিচের আচরণ অনিয়মিত ও অনির্দেশ্য হয়ে ওঠে, যা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে। এ সময়ই জেরেমিয়াহ লুইস আঘাত পান।
অন-ফিল্ড আম্পায়াররা যখন মনে করেন যে খেলা চালিয়ে যাওয়া বিপজ্জনক বা অযৌক্তিক, তখন নিয়ম অনুযায়ী খেলা বন্ধ করতে হয় এবং ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করা হয়।
পরে কিউরেটরের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়, পিচ এমনভাবে মেরামত করা সম্ভব নয় যাতে কোনো এক দল বাড়তি সুবিধা না পায়। তাই পিচকে অনুপযুক্ত ঘোষণা করে ম্যাচটি ড্র হিসেবে বাতিল করা হয়। ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত দুই দল যে পয়েন্ট অর্জন করেছে, সেটাই তাদের দেওয়া হবে।
সিডব্লিউআই আরও জানায়, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ ফাইনাল (১৭-২০ মে) পর্যন্ত আর কোনো ম্যাচ নির্ধারিত নেই। সেই ফাইনালের জন্য নিরাপদ ও প্রতিযোগিতামূলক পিচ প্রস্তুতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালও একই ভেন্যুতে হওয়ার কথা।