বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টানা হতাশার পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার (২০ এপ্রিল) আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে দলটি দারুণ পারফরম্যান্স উপহার দেয়। গুজরাট টাইটান্সের বিপক্ষে এদিন পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখায় মুম্বাই। শেষ পর্যন্ত ৯৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয় তারা।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত গুজরাটের জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরুতে ধাক্কা খেলেও মুম্বাইয়ের ইনিংসকে একাই ঘুরিয়ে দেন তিলক বর্মা। মাত্র ৪৫ বলে দুর্দান্ত শতরান করে দলকে পৌঁছে দেন ১৯৯ রানে। প্রথম দিকে ধুঁকতে থাকা তিলক স্ট্র্যাটেজিক টাইমআউটের পর একেবারে বদলে যান। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপ্রেরণাই যেন তার ব্যাটে আগুন ধরায়।
শেষ ছয় ওভারে মুম্বাই তোলে ৯৬ রান, যেখানে তিলকের ব্যাট থেকে আসে ঝড়ো বাউন্ডারি। প্রসিদ্ধ কৃষ্ণার ওভারগুলোতে বিশেষ করে তাণ্ডব চালান তিনি। হার্দিকের সঙ্গে তার ৩৮ বলে ৮১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে গুজরাট। প্রথম ওভারেই জসপ্রিত বুমরাহ ফিরিয়ে দেন সাই সুদর্শনকে। এরপর হার্দিকের শিকার জস বাটলার। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ায় চাপ বাড়ে গুজরাটের উপর। শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
মন্থর উইকেটে মুম্বাইয়ের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুজরাট অলআউট হয়ে যায় মাত্র ১০০ রানে। এই জয়ে শুধু দুই পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেল মুম্বাই। অন্যদিকে, গুজরাটের জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে নিজেদের মাঠে এমন পরাজয় নিঃসন্দেহে চিন্তার কারণ।