বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে তারা ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে, ফলে সিরিজে সমতা ফেরে।
ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখান টাইগার পেসার নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে মাত্র ৩২ রান খরচায় তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই পারফরম্যান্সই মূলত নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ ভেঙে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তার বোলিং নৈপুণ্যের ওপর ভর করে স্বস্তিদায়ক জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা আনতে সক্ষম হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে নাহিদ বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বেশি কিছু চিন্তা করিনি। আগের ম্যাচে এক্সিকিউট হয়নি, ভালো জায়গায় বল করতে পারিনি। আজকে এক্সিকিউট ভালো হয়েছে এবং ভালো জায়গায় বল করতে পেরেছি।
‘আসলে দলের পরিস্থিতি এরকম ছিল। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করিনি। সেখান থেকে ভুলগুলো নিয়ে চিন্তা করেছি যেন এই ম্যাচে সেগুলো না হয়। যেভাবে চিন্তা করেছি, সেভাবেই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’
পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলারদের প্রশংসা করে বলেন, ছেলেরা দারুণভাবে নিজেদের কাজটা করেছে। নাহিদ রানা দারুণ বল করেছে। সাথে শরিফুল এবং তাসকিনও ভালো করেছে। এখানে বল করাটা সহজ নয়। তবে তারা দারুণ করেছে।