বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়ে আছে। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আগের ম্যাচের কোনো সদস্য বাদ না পড়লেও নতুন করে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেও বেলা ১১টা থেকে শুরু হবে। এরপর একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।