বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোমাঞ্চে ভরপুর ম্যাচে নিজেদের মাঠে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনালকে। এ জয়ের ফলে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপা লড়াইয়ে আরও শক্ত অবস্থান তৈরি করেছে সিটি। এক ম্যাচ কম খেলায় থাকায় শিরোপার স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে পেপ গার্দিওলার দল।
রোববারের (১৯ এপ্রিল) ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সিটি। ম্যাচের ১৬তম মিনিটে ফরাসি তরুণ রায়ান চেরকি দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন।
আক্রমণের সূচনা হয় রদ্রিগোর ক্রস থেকে। সেই বল পেয়ে মাথিয়স নুনেস চেরকির দিকে পাস বাড়ান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে চেরকি শক্তিশালী শটে বল জালে পাঠান, যা ম্যাচের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গোল করলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। মিনিট দুয়েকের মধ্যেই জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতা ফেরায় আর্সেনাল। থ্রো-ইন থেকে সতীর্থের দেওয়া ব্যাক-পাস পেয়ে বল ক্লিয়ার করতে খানিকটা দেরি করে বসেন গোলরক্ষক দোনারুম্মা। সেই সুযোগে দ্রুত এগিয়ে এসে চাপ সৃষ্টি করেন কাই হাভার্টজ। তার উপস্থিতিতে তড়িঘড়ি করে নেওয়া ক্লিয়ারেন্সটি হাভার্টজের পায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। আর তাতেই ১৮ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই সমতায় ফেরে আর্সেনাল।
সমতায় থাকা ম্যাচে জয় পেতে দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য তুমুল চেষ্টা চালায়। আর্সেনাল ওডেগার্ড ও ইজি নিশ্চিত কিছু সুযোগ মিস করেন।
ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিইতে উল্লাস ফেরান আর্লিং হালান্ড। ৬৫ মিনিটে নিকো ও'রাইলির ক্রস রদ্রিগো স্লাইড করে হালান্ডের দিকে বাড়িয়ে দিলে বক্সের ভেতর শরীর ঘুরিয়ে নিপুণ শটে জয়সূচক গোলটি করেন এই নরওয়েজিয়ান গোলমেশিন।
ম্যাচের শেষ দিকে খেলা হালান্ড ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়। মেজাজ হারানোয় গ্যাব্রিয়েল হলুদ কার্ড দেখেন। সহজ হেড হাভার্টজ মিস করলে আর ম্যাচে ফেরা হয়নি আর্সেনালের।