বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশের ক্রিকেট সূচিতে যোগ হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পাশাপাশি এবার পাকিস্তান সিরিজের সময়সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, যেখানে তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সূত্র অনুযায়ী, পাকিস্তান দল আগামী ৩ মে বাংলাদেশে পৌঁছাবে। এরপর ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে থেকে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বিবেচিত হবে।
এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই ব্যস্ত সূচিতে ঢুকে পড়বে বাংলাদেশ দল।
জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ হবে 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এই সিরিজের কোনো ম্যাচ অবশ্য সিলেটে হচ্ছে না।
বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানে যাবে অজিরা। সেখানে খেলবে তিনটি ওয়ানডে, যে সিরিজ শুরু হবে ৩০ মে। এদিকে আইপিএলের ফাইনাল হবে ৩১ মে। তাই এই ওয়ানডে সিরিজের শুরুতে অজি ক্রিকেটারদের কেউ কেউ না-ও থাকতে পারেন।