বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা।
ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। এরপর দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে ৭৩ রানের জুটি গড়েন। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। ৪২ বলে ৩০ রান করে আউট হন উইল ইয়াং।
অধিনায়ক টম লাথাম বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।
দলকে এগিয়ে নিতে হেনরি নিকোলস খেলেন দারুণ ইনিংস। ৮৩ বলে ৬৮ রান করেন তিনি, ইনিংসে ছিল ৯টি চার। পরে রিশাদ হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান তিনি।
মধ্যভাগে ড্যান ফক্সক্রফট ৫২ বলে ফিফটি তুলে নেন এবং ৫৯ রানের ইনিংস খেলেন। এছাড়া ব্লেয়ার টিকনার ৭, নাথান স্মিথ ২০ এবং লেনক্স ১ রান করেন।
বাংলাদেশের হয়ে সমানভাবে সফল ছিলেন বোলাররা। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট নেন।