বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চুক্তি ভেঙে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ পিএসএলের নীতির সমালোচনা করে বলেছেন, খেলোয়াড়দের নিষিদ্ধ করার বদলে লিগের বড় অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, কে নিষিদ্ধ হলো আর কে হলো না, সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের বড় চিত্রটা দেখতে হবে।
তিনি আরও বলেন, পিএসএলকে স্বীকার করতে হবে যে বর্তমানে আইপিএলের তুলনায় তাদের অবস্থান কোথায়।
শেহজাদের মতে, এখন পিএসএলে মূলত সেইসব খেলোয়াড়রাই আসছেন, যারা আইপিএল থেকে অবসর নিয়েছেন অথবা সেখানে আর সুযোগ পাচ্ছেন না।
তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যাদের পাচ্ছেন, তারা আইপিএল থেকে বিদায় নিয়েছে বা সেখানে তাদের সম্ভাবনা শেষ হয়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের নাম উল্লেখ করেন।
শেহজাদ আরও প্রশ্ন তোলেন, পিএসএলকে ‘আইপিএলের চেয়ে বড় ও ভালো’ বলা কতটা বাস্তবসম্মত। তার মতে, সুযোগ পেলে যেকোনো ক্রিকেটারই আইপিএলকেই অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, সত্য কথা বলতে গেলে, যেকোনো খেলোয়াড়ের সামনে ভালো সুযোগ থাকলে সে আইপিএলই বেছে নেবে।
তার এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।
সম্প্রতি পিসিবি মুজারাবানিকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। এই পেসার ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। বোর্ডের ভাষ্য অনুযায়ী, আগেই শর্ত মেনে চুক্তি করেও মুজারাবানি তার দায়বদ্ধতা উপেক্ষা করেছেন।
এছাড়া স্পেন্সার জনসন ও দাসুন শানাকাসহ আরও কয়েকজন খেলোয়াড়ও পিএসএল চুক্তি ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন, যাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে শেহজাদ বলেছেন, মুজারাবানির ঘটনায় পিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞাকেই যেন প্রধান কৌশল না বানানো হয়।
তার মতে, পিএসএলকে নিজেদের পণ্যমান, প্রতিযোগিতা ও বৈশ্বিক আকর্ষণ বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হবে।
বিভিন্ন লিগের মধ্যে খেলোয়াড় পাওয়া নিয়ে প্রতিযোগিতা যত বাড়ছে, শেহজাদের মন্তব্য ততই পরিষ্কার করে দিচ্ছে, বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে পিএসএলের অবস্থান ও আইপিএলের আর্থিক-খেলাধুলার আকর্ষণের সঙ্গে পাল্লা দেওয়াই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।