বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল, শুক্রবার। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায়। আসন্ন সিরিজে ভালো কিছু করতে পারলে খেলোয়াড়দের পাশাপাশি বিসিবির নতুন অ্যাডহক কমিটিও আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন স্পিন কোচ মোহাম্মদ রফিক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে একটি স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিবাচক দিক। তার মতে, এই সিরিজে জয় পেলে অতীতের অনেক হতাশা ভুলে গিয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তারাও উৎসাহিত হবেন।
বোর্ডে তার ভূমিকা ও নিয়োগ প্রসঙ্গে রফিক জানান, অবসরের পর তিনি সবসময়ই ক্রিকেটের সাথেই থাকতে চেয়েছেন। বিসিবি তাকে নতুন করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বোর্ডে নতুন কমিটি বসার পর তার দায়িত্ব চূড়ান্ত হবে বলে তিনি জানান।
জাতীয় দলের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাকে যেকোনো বিভাগে কাজ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট কোনো দল নয়, বরং যেখানে প্রয়োজন হবে সেখানেই তিনি কাজ করবেন বলে জানান রফিক।