বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন সাবেক তারকা ফুটবলার ও কোচ জাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব ইন্টার মায়ামি। বিবৃতিতে জানানো হয়, মাসচেরানো নিজ ইচ্ছাতেই কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।
ইএসপিএন-এর একটি সূত্র অনুযায়ী, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করার পর মাসচেরানো ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানান।
তার জায়গায় আপাতত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গুইলেরমো হোয়োসকে। তিনি এতদিন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।
এক বিবৃতিতে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ইন্টার মিয়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হন।
তার অধীনে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে পৌঁছায়। ২০২৫ সালে তিনি ক্লাবকে এমএলএস কাপ জিতিয়ে বড় সাফল্য এনে দেন।
চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচে তিনে অবস্থান করছে মিয়ামি। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় তারা।