বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গত কয়েক বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেন পরিণত হয়েছে এক বিশাল রানের মেলায়। বড় স্কোর এখন আর চমক নয় বরং নিয়মিত দৃশ্য। বিশেষ করে শেষ চার আসরে ২৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা বেড়ে যাওয়াই এই পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। টুর্নামেন্টের ইতিহাসে মোট ১৩ বার ২৫০ পেরোনো স্কোরের মধ্যে ১২টিই এসেছে সাম্প্রতিক সময়ে। এমনকি ২০০ রানের লক্ষ্য তাড়া করাও এখন প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
চলতি আসরেও দেখা যাচ্ছে সেই একই চিত্র। মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় ইনিংসে ২২৪ রান করে ম্যাচ জিতেছে। পাঞ্জাব কিংস ইতোমধ্যে দুবার ২০০’র বেশি রান তাড়া করে জয় পেয়েছে- সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২২৩ এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১০ রান করে। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসও ২০০’র বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই রানের বন্যার পেছনে বড় ভূমিকা রাখছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ২০২৩ সালে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন একাদশের একজন খেলোয়াড়ের বদলে বিকল্প খেলোয়াড় নামানোর সুযোগ পায় দলগুলো। ফলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যাটার বা বোলার নামিয়ে দল নিজেদের কৌশল বদলাতে পারছে সহজেই।
তবে এই নিয়ম নিয়ে সমালোচনাও কম নয়। অনেকের মতে, এতে অলরাউন্ডারদের ভূমিকা কমে যাচ্ছে। সম্প্রতি সেই সমালোচনার সঙ্গে একমত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কেইরন পোলার্ড। তাঁর মতে, এই নিয়মের কারণে অলরাউন্ডাররা তাদের পূর্ণ সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন না, এবং ব্যক্তিগতভাবে তিনি এই নিয়মের সমর্থক নন।
ক্রিকবাজকে পোলার্ড বলেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে, ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি কি না, আমি সরাসরি বলব এটার ফ্যান নই।
পোলার্ড মনে করেন, এই নিয়মের কারণে রান বেশি উঠছে। তিনি বলেন, এটার থেকে মুক্তি পাওয়া আমার ক্ষমতার বাইরে। তবে আমি যেমন বলেছি, এটি টি-টোয়েন্টি ক্রিকেটে স্কোর অবশ্যই বাড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেও কি একই প্রভাব পড়েছে? আমি বিষয়টি খুব গভীরভাবে দেখিনি, কারণ সেখানে ভিন্ন ধরনের পরিস্থিতি থাকে। লিগ ম্যাচে যদি কয়েকটা উইকেট পড়েও যায়, তবুও আপনার কাছে ইনিংস সামলে নেওয়ার সুযোগ থাকে।