বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চীনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং আল্ট্রা ট্রেইল প্রতিযোগিতা UTMB–এর ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের আল্ট্রা রানার ইমামুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) চীনের মগাসানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ৫ হাজার অ্যাথলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে প্রকৃত দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার এবং এলিভেশন গেইন ছিল ৪৬০০ মিটার।
দুর্গম পাহাড়ি পথ, প্রবল ঝড়-বৃষ্টি এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাস উপেক্ষা করে ইমামুর রহমান ২০ ঘণ্টা ৩ মিনিটে রেসটি সম্পন্ন করেন। দৌড় শুরুর কিছুক্ষণ পরই প্রতিকূল আবহাওয়া শুরু হলেও দৃঢ় মানসিক শক্তির মাধ্যমে তিনি পুরো পথ শেষ করতে সক্ষম হন।
এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল দৌড়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছেন ইমামুর রহমান। গত ২৫ দিনে তিনি তিনটি কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে বিরল এক অর্জনের নজিরও স্থাপন করেছেন।
এর আগে তিনি চীনের শিয়ামেনে ৯৭ কিলোমিটার এবং কংহুয়ায় ৩০ কিলোমিটারের ট্রেইল রেস শেষ করেন। পাশাপাশি তিনি থাইল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে ‘UTMB Asia Major’ সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেন।
আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই আল্ট্রা রানার ভবিষ্যতে আরও হাইব্রিড স্পোর্টস ইভেন্টে অংশ নিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন।