বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংগৃহীত ছবি
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হয়।
দলটির নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। নির্বাচকরা জানিয়েছে, সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।
সিরিজকে সামনে রেখে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১৩ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে মুস্তাফিজ সিরিজ শেষে আবার পিএসএলে যোগ দেবেন।
ব্যাটিং লাইনআপে আছেন সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনসহ একাধিক পরিচিত মুখ। অলরাউন্ডার ও বোলিং বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা।
দলটি মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গঠন করা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। শক্তিশালী পেস আক্রমণ ও ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইনআপ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।