বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। ছবি: সংগৃহীত
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভার। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি এই লঙ্কান অলরাউন্ডার।
আইপিএল দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল হাসারাঙ্গার। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি তিনি। তাতেই আইপিএল খেলার আশা শেষ হয়ে যায় হাসারাঙ্গার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসারাঙ্গার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লখনউ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি। তিনি বলেন, ‘সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না, এমন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তার বিকল্প খুঁজছি আমরা। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসারাঙ্গার বদলি ঘোষণা করা হবে।
সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে কিনেছিল লখনউ। এর আগে রাজস্থান রয়্যালস এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন হাসারাঙ্গা।